1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। একই সাথে তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ের ১১১১ সীমানা পিলারের কাছাকাছি থেকে তাদের আটক করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, রাজশাহী গোদাগাড়ি এলাকার এসব বাংলাদেশী নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতো। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে নালিতাবাড়ীর কালাপানি সীমান্ত দিয়ে শুক্রবার ভোর চারটার দিকে ৩০জন বাংলাদেশী বাংলাদেশে প্রবেশ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করে। বাকীরা পাহাড়ের বিভিন্ন অংশে পালিয়ে যায়। একই সাথে তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে। পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হবে জানায় বিজিবি।

হলদিগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com