1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৮ বছর পর হত্যা রহস্য উদঘাটন, ৩ খুনি গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জামালপুর : দীর্ঘ ৮ বছর পর বকশিগঞ্জের মোটরসাইকেল চালক আবু বকর নূরী (৫০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন অপরাধীকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- জামালপুরের ইসলামপুর উপজেলার আগুনেরচর গ্রামের আক্তার আলীর ছেলে জালাল মিয়া (৪২), উসমান শেখের ছেলে নূর ইসলাম (৩২) ও মৃত আছান আলীর ছেলে মোজাম্মেল হক (৪৮)। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ হলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের দুইজন আবু বকর নূরী হত্যার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে অপরজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করলেও আদালতে স্বীকার না করায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ইসলামপুর উপজেলার চুংরাপাড়া এলাকায় ২০১৮ সালের ২ জুলাই ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আবু বকর নূরীকে হত্যা করা হয়েছিল। গতকাল রোববার (৩০ আগস্ট) সিআইডি’র ফেসবুক পেজে এমন তথ্য জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি জামালপুর ইউনিটের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অমিমাংসিত মামলাটির রহস্য উদঘাটনে সিআইডি সিসি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের বিশ্লেষণ, ফরেনসিক যাচাই এবং বিশেষ গোয়েন্দা তথ্য ব্যবহার করে ধারাবাহিক তদন্ত কার্যক্রম পরিচালনা করে। শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩ আসামিকে গ্রেফতার করা হয়। ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের শনাক্তে কাজ করছে সিআইডি।

সিআইডি জানায়, ২০১৮ সালের ২ জুলাই দুপুরে ভিকটিম আবু বকর নূরী ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বকশীগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। পরে ইসলামপুরের চুংরাপাড়া গ্রামের পুবের বন্দ এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে নুরীর স্ত্রী ঘটনাস্থলে গেলে মৃতদেহটি নুরীর বলে শনাক্ত করা হয়।

তদন্তে জানা যায়, আনুমানিক রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে সংঘবদ্ধ চক্রটি পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেল ছিনিয়ে নিতে নুরীকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যায়। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com