1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ওসি নুরুল আলমের তত্ত্বাবধানে এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সীমান্তবর্তী সিংগাবরুনা মোড় এলাকার মতিন সরকারের বাড়ির উঠান থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—কর্ণঝোড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মো. হাসান (১৯) ও সিংগাবরুনা গ্রামের এনামুল কবিরের ছেলে মতিন সরকার (২৯)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।

শ্রীবরদী থানার ওসি নুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com