1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ

দেখা যাবে না তানজিন তিশাকে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : টিভি খুললেই যে ক’জন তারকার নাটক-টেলিফিল্ম প্রচার হতে দেখা যায় তাদের মধ্যে অন্যতম তানজিন তিশা। সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম তিনি। তার উপস্থিতি মানেই নাটক-টেলিছবিতে দর্শকের বাড়তি আগ্রহ।বিশেষ করে অপূর্ব ও আফরান নিশোর সঙ্গে তার জুটি বেঁধে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

গেল কয়েক বছর ধরেই তুমুল ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। প্রতি ঈদেই ডজনেরও বেশি নাটক-টেলিফিল্মে দেখা মেলে তার। তবে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই গুটিয়ে গেছেন এই তরুণ অভিনেত্রী। কোরবানি ঈদ উপলক্ষে অনেকেই করোনার ভয়কে জয় করে শুটিংয়ে ফিরলেও ঘর থেকে বের হচ্ছেন তিশা।

এই বিষয়ে তানজিন তিশা অবশ্য দুশ্চিন্তায় নেই। তিনি রয়েছেন নির্ভার। তার ভাবনা, প্রতি ঈদেই অনেক কাজ থাকে তার। এবার কাজ হয়নি, সবকিছু অনুকূলে এলে আবার হবে।

করোনা পরিস্থিতির মধ্যেও অনেকে শুটিংয়ে ফিরেছেন। তিশা কেন ফিরলেন না? এর উত্তরে তিশা বলেন, ‘আমি চাইনি কোনো ঝুঁকি নিয়ে কাজ করতে। আর শুধু করোনার জন্যই নয়, আমার বাবা একটু অসুস্থ ছিলেন মাঝে। যার কারণে আর সাহস পাইনি বাইরে যেতে। বাবা এখন সুস্থ আছেন।

বাবার সুস্থতার পর একবার ভেবেওছিলাম কাজ করবো। চলতি সপ্তাহেই কিছু কাজের ডেট দেওয়া ছিলো। কিন্তু আমি সবদিক চিন্তা করেই না করে দিয়েছি। আমি তো শুধু আমার দিক ভাবতে পারি না। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও আমাকে সচেতন থাকতে হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com