1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়ায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রণোদনার চেক বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ধানখালী ইউনিয়নে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও পূর্ণবাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রসাশক পটুয়াখালী প্রদত্ত ১৫০% অধিগ্রহণ মূল্যের অতিরিক্ত আরও ১৫০% বিশেষ প্রণোদনার চেক হস্তান্তর করেন রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল)।
রবিবার বিকেলে সংসদ সদস্যের বাসার সামনে এ চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪, কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব, আরপিসিএল’র পটুয়াখালী ১৩২০ মেঘা ওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক মো: সেলিম ভূইয়া, আরপিসিএল’র নির্বাহী প্রকৌশলী মো: ইকবাল করিম ও ক্ষতিগ্রস্থ পরিবারবর্গসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ। প্রথম পর্যায়ে ৬টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে চেক প্রদান করা হবে বলে জানা যায়।
আরপিসিএল’র ১৩২০ মে:ও: তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক মো: সেলিম ভূইয়া বলেন, প্রকল্প শুরুর প্রথম হতেই ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের ১৫০% প্রনোদানার পাশাপাশি আমরাও ১৫০% বিশেষ প্রণোদনার আশ্বাস দিয়েছিলাম। আমরা আমাদের কথা রাখতে সক্ষম হয়েছি। আজ ৬ টি পরিবারকে চেক প্রদান করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে প্রনোদনার চেক প্রদান করা হবে।
এ বিষয়ে পটুয়াখালী-৪, কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব বলেন, প্রনোদনার টাকা ক্ষতিগ্রস্থ পরিবারকে পাইয়ে দেয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। আরপিসিএল-এর সকল কর্মকর্তাদের সহযোগিতায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাদের পাওনা বুঝে পেয়েছে। এজন্য তিনি আরপিসিএল ও পটুয়াখালী জেলা প্রসাশক অফিসের সকল পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com