1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে। শনিবার বিকেলে ধানহাটি বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। আলোচনা সভায় যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল মান্নান হিরা, শামীম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬৩টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে স্থানীয় ও ঢাকার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল নেতাকর্মীদের দলের আদর্শ ধারণ করে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। তিনি দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com