1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

কলাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌর শহরের এক বিশিষ্ট ব্যবসায়ী, মমতা শপিংমল, মমতা ব্রিকস ও মমতা অটো রাইচের মালিক মো: রুহুল আমীন (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, রুহুল আমিন দীর্ঘদিন ডায়াবেটিকসসহ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় ১৮ জুলাই তাঁর শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়। করোনায় আক্রান্ত হওয়ার সাথে সাথে তাঁকে কলাপাড়া থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল পড়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কণ্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার তাকে করোনা বিধি মেনে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলায় এ পর্যন্ত ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়েছে ৩৬ জন। মারা গেছে তিনজন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com