1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শেরপুরে ৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • আপডেট টাইম :: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে আগামী ৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচার-প্রচারণাসহ সার্বিক আয়োজন নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।

সভায় শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকসহ জেলা ও শহর বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও সদস্য, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য, রেফারি, সাবেক ফুটবলার, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও ব্যবসায়ীরা সভায় অংশ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন হবে।

টুর্নামেন্টের প্রতিদিনের খেলা বিকেল ৩টায় শুরু হবে। টুর্নামেন্টটি আয়োজন করছে শেরপুর জেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com