1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কৃত্রিম সংকট রোধে শেরপুরে ডিসির সার গুদাম পরিদর্শন

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: কৃষকদের কাছে সময়মতো ও সরকারি নির্ধারিত দামে সার পৌঁছে দিতে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

রোববার (৬ সেপ্টেম্বর) তিনি এসব গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ডিলারদের স্টক রেজিস্টার, গুদামে থাকা সারের মজুত এবং নির্ধারিত দামে সার বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিলারদের সারের কৃত্রিম সংকট তৈরি না করার নির্দেশ দেন। একই সঙ্গে কৃষকেরা যাতে হয়রানি বা অতিরিক্ত দামের শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সার্বিক কৃষি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com