1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রানীমুহুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।

এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় ড্রেজার মালিক ও শ্রমিকরা। জানা যায়, রানীমুহুরি গ্রামে কৃষি জমির মধ্যে ড্রেজার স্থাপন করে দীর্ঘদিন যাবত মাটি কেটে আসছেন একই উপজেলার গাংকাটিয়া গ্রামের জলিল মিয়ার পুত্র জহির ও শুশুন্ডা গ্রামের দেলোয়ার। এতে পাশে থাকা জমিগুলো ড্রেজারের গভীর গর্তে বিলিন হয়ে যাচ্ছিল।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, আমরা নিয়মিত ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছি। তার প্রেক্ষিতে রানীমুহুরি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। আমরা চলমান ড্রেজার মেশিন দুটি জব্দ করি এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com