
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় শেরপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভায় শেরপুর জেলায় কর্মরত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সকল কর্মকর্তারা অংশ নেন।
এ সময় প্রশাসনিক কার্যক্রম, পারস্পরিক সমন্বয় ও জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।