1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে দুই খাদ্যপণ্য প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সিটপাড়া এলাকার খোকন আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী খোকন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে গড়কান্দা সাহাপাড়া এলাকার গৌর ভান্ডার চানাচুর ফ্যাক্টরিতে একই আইনের ৩৭ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে স্বত্বাধিকারী নির্মল সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নালিতাবাড়ীর স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের নিরাপত্তায় শেরপুর পুলিশ লাইন্সের একটি দল দায়িত্ব পালন করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com