1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ লাল জবা ফুলে মায়াবী রূপে পূজা চেরি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়: মঈন খান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট নিখোঁজ বৃদ্ধ সারোয়ারের সন্ধান চায় পরিবার ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের বাফার গোডাউন পরিদর্শন

নেত্রকোণায় সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ স্টাফ রিপোর্টার: নেত্রকোণা পৌর শহরের সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পৌরসভার মোড় থেকে ছোট বাজার, বড় বাজার, মেছুয়া বাজার হয়ে আখড়ার মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং নেত্রকোণা পৌরসভার প্রশাসক মুন মুন নাহার লিজার নেতৃত্বে পৌরসভা ও প্রশাসনের সংশ্লিষ্টরা অভিযানে অংশ নেন।

জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত সভায় নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শুরুর আগে চার দিন ধরে মাইকিং এবং বিভিন্ন স্থানে সাইনবোর্ড ও ব্যানার স্থাপনের মাধ্যমে দোকানমালিক ও ব্যবসায়ীদের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা ও দোকানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আগামীকাল থেকে সড়ক বা ফুটপাত দখল করে নতুন করে দোকানপাট স্থাপন না করার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এরপরও কেউ সড়ক বা ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপন করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধভাবে স্থাপিত দোকানের মালামাল জব্দ করা হবে।

পৌর শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত, নিরাপদ ও জনবান্ধব রাখতে পৌরবাসী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com