1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুর সীমান্তে ৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

বুধবার ও মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালায় বিজিবি হাতিপাগার ও কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, বুধবার ভোররাতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের সিজার মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।

অন্যদিকে মঙ্গলবার ভোররাতে শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস ও একটি অটোভ্যান জব্দ করে বিজিবি। এসব প্রসাধনী ও ভ্যানের সিজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com