
শেরপুর : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সার ও ওষুধ এবং সার, খাদ্যপণ্য ও পশুখাদ্য একই সাথে রাখার দায়ে শেরপুরের দুই সার ডিলারকে বিশ হাজার টাকা জরিমানা করে হয়েছে।
বুধবার (৯ সেপ্টম্বর) দুপুরে শেরপুরের শেরী ব্রিজ এলাকায় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গাজীরখামার এলাকায় খুচরা সার বিক্রেসা মেসার্স সাথী স্টোরকে দশ হাজার করে পৃথকভাবে এ জরিামানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক।
কৃষি অফিস সূত্র জানায়, সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মনিটরিংয়ের সময় সদর উপজেলার শেরী ব্রীজ এলাকার বিএডিসি’র সার ডিলার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে একই স্থানে সার ও ওষুধ বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার গাজিরখামার ইউনিয়নের মেসার্স সাথী স্টোরে একই সঙ্গে সার, খাদ্যপণ্য ও পশুখাদ্য রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু বিষয়টি নিশ্চিত করেছেন।