1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট কিংবা ফুটবল, যে কোনো খেলায় বাংলাদেশ-ভারতের দ্বৈরথ মানেই এখন অন্যরকম রোমাঞ্চ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। চলমান নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ আবারও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। দুর্দান্ত ছন্দে থাকা দলটির বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল লড়বে আজ (বৃহস্পতিবার)।

দাপুটে ফর্ম দেখিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ফলে বিপর্যস্ত ব্যাটিং নিয়ে সেমিতে ওঠা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এদিন রাতে মাঠে নামার আগে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় ফর্মের তুঙ্গে থাকা পেসার মারুফা আক্তার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমরা সেমিতে উঠেছি। সামনে ভারতের সঙ্গে ম্যাচ। যদি আমরা তাদের সঙ্গে জিততে পারি তাহলে ইনশাআল্লাহ ফাইনালে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

‘আমি যেভাবে দলকে সাপোর্ট করে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন এভাবেই সাপোর্ট করে যেতে পারি। সঙ্গে আমার যে সিনিয়র আপুরা আছেন, তারাও যেন দলকে সাপোর্ট করে যেতে পারেন। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য যেন ভারতের সঙ্গে ম্যাচটা আমরা ভালোভাবেই শেষ করতে পারি।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় টাইগ্রেসরা। ফলে আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল বাঁচা-মরার, হারলেই বাদ এবং জিতলে সেমিফাইনাল। এমন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে জ্যোতির দল ২০ ওভারে টেনেটুনে ১০৩ রান তোলে। পরে ম্যাচ জমিয়ে তোলে বোলাররা। রাবেয়া খানের ৩, মারুফা আক্তার ও নাহিদা আক্তারের ২টি করে শিকারে ৯ উইকেট হারিয়ে আমিরাতের মেয়েরা ৬৯ রান করতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com