1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পুলিশ বক্স নির্মাণের কথা বলে হোটেল-রিসোর্ট থেকে চাঁদা তুলতো জিয়াবুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার: কক্সবাজারের পর্যটন জোনে পুলিশ বক্স নির্মাণের কথা বলে বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে টাকা আদায়ের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

গ্রেপ্তার হওয়া জিয়াবুল হক (৩২) চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিয়াপাড়ার আকতার কামালের ছেলে।

বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বাস করছিলেন এবং সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল ব্যাংকিং ও এক্সেসরিজের দোকান পরিচালনা করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে একটি প্রতারক চক্র কক্সবাজার শহরের সীগাল হোটেল, হোটেল সাম্পান, হোটেল কক্স টুডেসহ বিভিন্ন তারকামানের হোটেল ও রিসোর্টে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেয়।

তারা সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্থায়ী পুলিশ বক্স স্থাপন করা হবে আশ্বাস দিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে এবং এ অজুহাতে বিপুল পরিমাণ অর্থ তুলে আত্মসাৎ করে।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয় (নম্বর-১২, ৫/৯/২০২৬)। মামলাটির তদন্তের ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে জিয়াবুল হককে গ্রেপ্তার করে।

অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ভিন্ন অ্যাকাউন্টের চেক বই এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com