1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষ, আহত ৬ ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা দিলেন ওমর সানী হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

নালিতাবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): ‘আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মেধা হোক বিকশিত’ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তৌহিদ এডুকেশন কনসালটেন্ট নামে একটি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তৌহিদ এডুকেশন কনসালটেন্ট এর সিইও ও পিএইচডি গবেষক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সজীব।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও কৃষিবিদ ডা. শহিদুল্লাহ শরিফ।

এদিন উপজেলা মোট ৯২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com