1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষ, আহত ৬ ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা দিলেন ওমর সানী হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষ, আহত ৬

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে কথা-কাটাকাটি, হাতাহাতি ও শেষ পর্যন্ত ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলা পার্কের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে হৃত্বিক শেখ (২১) ও মনিরুল ইসলামের ছেলে কাকন (২০)। স্থানীয়রা জানান, হৃত্বিকের পেটে ছুরিকাঘাত করা হয়েছে এবং কাকনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলা পার্কের সামনে চটপটি-ফুচকা খাওয়ার সময় হৃত্বিক ও কাকনের গ্রুপের ১০ থেকে ১২ জন এবং আনাম, মেহেদী ও সাগরের গ্রুপের ১২-১৩ জন অবস্থান করছিল। এ সময় দ্বিতীয় গ্রুপের কয়েকজন উচ্চস্বরে হাসাহাসি করলে প্রথম গ্রুপের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে হৃত্বিক ও কাকন গুরুতর আহত হন। অপর পক্ষের আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয়রা বোয়ালমারী সরকারি কলেজের পুকুরঘাট, অডিটোরিয়াম, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় কিশোরদের বেপরোয়া আড্ডা ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত পুলিশি অভিযানের দাবি জানান তারা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চটপটির দোকানে হাসাহাসি নিয়ে এ ঘটনা ঘটেছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com