1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নতুন দায়িত্বে শেরপুর-২ আসনের এমপি ফাহিম চৌধুরী

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

কমিটির সভাপতি করা হয়েছে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে।

কমিটির অন্য সদস্যরা হলেন এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫), মো. আনোয়ারুল ইসলাম (নাটোর-৩), কে এম বাবর (গোপালগঞ্জ-২), সালাহ উদ্দিন (গাজীপুর-৪), মো. আব্দুল গফুর (কুষ্টিয়া-২) , সানসীলা জেবরীন প্রিয়াঙ্কা (মহিলা আসন-১৫) এবং মারদিয়া মমতাজ (মহিলা আসন-৪৪)।

নতুন দায়িত্ব পাওয়ায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-২ আসনের বিএনপির নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভোটাররা।

তারা আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংসদে শেরপুর-২ আসনের মানুষের স্বার্থ ও এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com