1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষ, আহত ৬ ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা দিলেন ওমর সানী হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনা: বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাংস পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

অভিযানকালে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। এ সময় ইব্রাহিমকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। তিনটি চামড়ার মূল্য প্রায় ৩ হাজার টাকা এবং হরিণের মাথার মূল্য প্রায় ১ হাজার টাকা। এ ছাড়া মাংস পরিবহনে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে।

পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ইব্রাহিম এবং জব্দ করা হরিণের মাংস, চামড়া, মাথা ও কাঠের বোট পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, এ ঘটনায় বন বিভাগের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com