
নালিতাবাড়ী (শেরপুর) : হাতি-মানুষ দ্ব›দ্ব নিরসন কল্পে হাতি অধ্যুষিত এলাকাকে চিহ্নিত করে অভয়ারণ্য ঘোষণা এর কার্যপরিধি প্রণয়ন ও কলাকৌশল সম্বলিত সার্বজনীন প্রস্তুতির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক এর রেস্ট হাউজ মহুয়ায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।
ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে এবং ‘জীববৈচিত্র সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল এইচ খান এবং অরণ্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল মোতালেব।
এছাড়াও বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম, গণমাধ্যমকর্মী মনিরুুল ইসলাম মনির বক্তব্য রাখেন।

পরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে হাতি তাড়ানোর উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি।