1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেলা প্রশাসক গোল্ডকাপে ঝিনাইগাতীকে হারাল শেরপুর সদর

  • আপডেট টাইম :: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ষষ্ঠ দিনের খেলায় ঝিনাইগাতী উপজেলা দলকে ২–১ গোলে হারিয়েছে শেরপুর সদর উপজেলা দল
শনিবার (১২ সেপ্টেম্বর) শেরপুরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুর সদর উপজেলা।

খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক ও ক্রীড়ানুরাগী দর্শকেরা।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা।

আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তারুণ্যের উদ্দীপনা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com