1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার পঞ্চগড়ে গভীর রাতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ প্রধান শিক্ষক নেই ৪৪ শতাংশ বিদ্যালয়ে, সহকারীর পদ খালি ৪৯৬টি এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে ২৫০ বোতল ভারতীয় মদসহ ৪ জন গ্রেফতার ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে, এটা শুধুই গুজব: বিমান ও পর্যটন মন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

সেলাই মেশিন বিতরণ নিয়ে বিভ্রান্তি দূর করলেন এমপি রাশেদ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সেলাই মেশিন বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা-সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম।

শনিবার (১৩ আগস্ট) একটি ফেসবুক পোস্টে এমপির মিডিয়া সেল জানায়, গত ২ জুলাই স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় শেরপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে প্রশিক্ষিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কয়েকটি সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে ১১ জুলাই জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে শেরপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার নারীদের মধ্যে আরও কিছু সেলাই মেশিন বিতরণ করা হয়।

পোস্টে বলা হয়, বাজিতখিলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও শ্রমিককল্যাণ ফেডারেশনের কয়েকজন কর্মীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে—এমন খবর নিয়ে বিভ্রান্তির কিছু নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁদের ছবি প্রকাশিত হয়েছে, তাঁদের নিজেদের ব্যবহারের জন্য এসব মেশিন দেওয়া হয়নি। স্থানীয় নারীদের জন্য বরাদ্দ করা সেলাই মেশিন তাঁরা দায়িত্বশীল হিসেবে গ্রহণ করে উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছেন।

এমপির মিডিয়া সেল দাবি করে, সেলাই মেশিনগুলো উপযুক্ত নারী উপকারভোগীদের জন্য বরাদ্দ করা হয়েছিল এবং যথাযথভাবে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

পোস্টে আরও বলা হয়, জামায়াতে ইসলামী তাদের সামাজিক সহযোগিতামূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে। তবে কোনো কোনো মহল বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, যা দুঃখজনক ও অনভিপ্রেত।

একই সঙ্গে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে বলা হয়, এ ধরনের সমালোচনা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সহায়তা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com