1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার পঞ্চগড়ে গভীর রাতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ প্রধান শিক্ষক নেই ৪৪ শতাংশ বিদ্যালয়ে, সহকারীর পদ খালি ৪৯৬টি এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে ২৫০ বোতল ভারতীয় মদসহ ৪ জন গ্রেফতার ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে, এটা শুধুই গুজব: বিমান ও পর্যটন মন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য মোড়কে এফওপিএল বাধ্যতামূলক করার দাবি

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জনস্বাস্থ্য সুরক্ষা ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ প্যাকেজ লেবেলিং (এফওপিএল) বাধ্যতামূলক করে খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছে সবুজবাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা।

সংস্থাটির নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত প্যাকেটজাত খাদ্য ও পানীয় গ্রহণ অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এসব পণ্যের মোড়কে উপাদানগুলোর পরিমাণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সহজবোধ্য সতর্কবার্তা থাকলে ভোক্তাদের সচেতনতা বাড়বে এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কমবে।

তিনি বলেন, বিশ্বব্যাপী এফওপিএল অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কমানোর একটি কার্যকর ও প্রমাণভিত্তিক ব্যবস্থা হিসেবে বিবেচিত। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় এ-সংক্রান্ত প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন।

এ দাবির অংশ হিসেবে গত ২১ জানুয়ারি সবুজবাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থাসহ সমমনা সংগঠন দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা, সুনীতি সংঘ ও যায়তুন চ্যারিটি বিডির নির্বাহী প্রধান এবং জনপ্রতিনিধিদের একটি দল শেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে। এ সময় খসড়া প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে একটি অনুরোধপত্র সংশ্লিষ্ট দপ্তরের চেয়ারম্যান বরাবর হস্তান্তর করা হয়।

এ ছাড়া গত ১৭ অক্টোবর প্রতিনিধি দল শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করে। পরে খসড়া প্রবিধানমালা চূড়ান্ত করার বিষয়ে খাদ্য প্রতিমন্ত্রীর কাছে ডিও লেটার (আধা সরকারি পত্র) পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা ও প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে সবুজবাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com