
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া সেগুন বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোরাই পথে আনা ২৭৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল জব্দ করেছে বিজিবি।
রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা এসব জব্দ করে। তবে এর আগেই বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল নুরুল আজীম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মদের বাজার মূল্য চার লক্ষাধিক টাকা।
এর আগে রোববার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।