1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপহরণের পর মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন একাদশে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত গাজায় ভবন ধসে ৫০ শিশুসহ আটকা অন্তত ১০০ ফিলিস্তিনি হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি রাউজানে ৯০ বস্তা সার জব্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

শেরপুরে যৌতুক মামলায় ফায়ার সার্ভিস সদস্যের জেল-জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে স্ত্রীর করা যৌতুক মামলায় মো. সুজন মিয়া (২৬) নামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সদস্যকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর পলাতক থাকা সুজন মিয়া মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগস্ট রোকেয়া পারভীনের সঙ্গে সুজন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন রোকেয়া।

একপর্যায়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা দিতে না পারায় রোকেয়াকে তার শিশুকন্যাসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়।

পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ২০২৪ সালের ৩০ এপ্রিল শেরপুরের আদালতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলা করেন রোকেয়া পারভীন।

মামলায় অভিযোগ গঠন ও সাক্ষ্য-জেরা শেষে গত ৪ আগস্ট আদালত রায় ঘোষণা করেন। রায়ে সুজন মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

রায় ঘোষণার আগে থেকেই সুজন মিয়া পলাতক ছিলেন। মঙ্গলবার তিনি শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক বুলবুল আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে সুজন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথিতে সুজন মিয়ার ঠিকানা জামালপুর সদর উপজেলার হানুমানেরচর গ্রাম উল্লেখ করা হয়েছে। তিনি বর্তমানে ময়মনসিংহের ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com