1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রাউজানে ৯০ বস্তা সার জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুত এবং অতিরিক্ত দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৯০ বস্তা সার জব্দের পাশাপাশি দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।

অভিযানে জব্দ করা সারের মধ্যে রয়েছে টিএসপি ৫৯ বস্তা, ডিএপি ১০ বস্তা ও এমওপি ২১ বস্তা। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল ও এনএসআই কর্মকর্তা টিবলু বড়ুয়া। ভ্রাম্যমাণ আদালতকে রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, বর্তমানে চাষাবাদের ভরা মৌসুম চলছে। এ অবস্থায় কিছু ডিলার নামধারী ব্যক্তি সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছে বলে খবর পাওয়া গেছে। এসব অবৈধ মজুদদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সারের ডিলার অনুমোদন ছাড়া সার বিক্রি, মজুত এবং অতিরিক্ত মূল্যে কৃষকদের কাছে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে। কৃত্রিম সার সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com