1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বলীপাড়া আগুনে পুড়ল ১৩টি দোকানপাট

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাতে বাজারে দায়িত্বে থাকা চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানগুলোতে থাকা মালামালও পুড়ে গেছে। রাতে পুড়ে যাওয়া দোকানগুলোর কোনো ব্যবসায়ীই দোকানে ছিলেন না। ফলে আগুন লাগার পর দোকান থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, ২০২০ সালে এ বাজারে ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১৩টি দোকান আগুনে পুড়ে যায়। এ বছরও ১৩টি দোকান পুড়ে গেল। বারবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় বলীপাড়া বাজারের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারছেন না।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু চাকমা বলেন, “রাতে কোনো দোকানদারই দোকানে থাকেন না। সবাই বাড়িতে চলে যান। তাই আগুন লাগার পর দোকান থেকে কোনো মালামাল বের করতে পারিনি।”

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com