1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে ফ্যামিলি কার্ড পাইয়ে দিতে ‌‘টাকা নেওয়া’ সেই এনসিপি নেত্রীকে অব্যাহতি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা ইসির বিধিমালা সংশোধন: ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট প্রধান শিক্ষক সংকটে বান্দরবানের প্রাথমিক শিক্ষা, ২৪৪ পদ শূন্য বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের

শেরপুরে পাঁচ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর বস্ত্র মালিক সমিতির সভাপতির নিঃশর্ত পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও শ্রমিকেরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের নয়আনী বাজার সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—শেরপুর বস্ত্র মালিক সমিতির সভাপতির নিঃশর্ত পদত্যাগ, ছোট-বড় সব বস্ত্র দোকানের কর্মচারীদের শতভাগ বোনাস, বার্ষিক ছুটির তালিকায় অন্তত ১৫ দিন ছুটি, সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কর্মঘণ্টা নির্ধারণ এবং শ্রমিকের মৃত্যুকালীন ভাতা ন্যূনতম ১৫ হাজার টাকা করা।

শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন দাসের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুর বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন কর্মসূচি সঞ্চালনা করেন।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ‘জানাজায় শ্রমিকদের বাধা দেওয়া কোনো মানুষের কাজ হতে পারে না।’ দীর্ঘদিন ধরে বস্ত্র দোকানের কর্মচারীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে কাজ করছেন। তাঁদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।
তাঁরা বলেন, নির্ধারিত কর্মঘণ্টা, ছুটি, বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে শ্রমিকেরা স্বাচ্ছন্দ্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারবেন।

তাই দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। কর্মসূচি থেকে শ্রমিক নেতারা ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন।

অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে বস্ত্র মালিক সমিতির সভাপতির পদত্যাগের দাবিতেও অনড় থাকার কথা জানান।

মানববন্ধনে শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সোহাগ রানা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

পরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com