
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার ওয়াজাংশন ১২ মাইল এলাকায় ম্রো সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘মাদক ছেড়ে মাঠে চল’ প্রতিপাদ্যে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ওয়াজাংশন যুব সমাজের আয়োজনে ১২ মাইল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং মারমা। সভাপতিত্ব করেন ওয়াজাংশন যুব সমাজের সভাপতি রেংপর ম্রো।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেংনচু কারবারি, সাংবাদিক কিকিউ মারমা, সাংবাদিক শামীম হোসেন, বিএনপির সদর উপজেলা নেতা উসাইনু (রকি), মংসিংহাই মারমা, লালভার বম, মংছুরি মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উত্তেজনাপূর্ণ ম্যাচে থানচি ম্রো এফসি ২-১ গোলে সিনিয়র ৯মাইল ম্রো পাড়া দলকে পরাজিত করে। ফলে প্রথম সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে যায় থানচি ম্রো এফসি।