1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রশাসনের তৎপরতায় শ্রীবরদীতে পণ্ড দুই বাল্যবিয়ের আয়োজন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে দুই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় দুই কিশোরীর অভিভাবককে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা এবং তাতিহাটি ইউনিয়নের পুটল এলাকায় পৃথকভাবে দুটি বাল্যবিয়ের আয়োজন চলছিল। বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং দুই বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

জানা গেছে, উভয় কিশোরীর বয়স ১৬ বছর। বিয়ের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক কিশোরীর বাবাকে ৫ হাজার টাকা এবং অপর কিশোরীর মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে দুই ঘটনায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের পর উভয় কিশোরীর অভিভাবক ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে তাঁদের মেয়েদের বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে তাঁরা এ বিষয়ে অঙ্গীকারও করেন।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, অসচেতনতার কারণে অনেক অভিভাবক বাল্যবিয়ের আয়োজন করেন। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানের সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com