
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে পাঠচক্রের ১৫১তম আসর অনুষ্ঠিত হয়।
‘শিক্ষা দিবস এবং আমাদের প্রত্যাশা’ শিরোনামে আয়োজিত এ আসরে সভাপতিত্ব করেন শিক্ষক ঊর্মি দেবনাথ।
এতে বক্তব্য দেন শিক্ষক শঙ্করী পাঠক, শিক্ষক তাসমেরী ও পূজা সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীত শিক্ষক মনি গাঙ্গুলি।
আসরটির দ্বিতীয় পর্বে সংগীত শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা কবিতা ও গান পরিবেশন করেন।