1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে আ খ ম হাসান হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক বাবা

মংহাইথুই- অংবাসিংয়ের নতুন নেতৃত্বে রুমা প্রেসক্লাব

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মংহাইথুই মারমা, সাধারণ সম্পাদক অংবাসিং মারমা ও কোষাধ্যক্ষ উবাসিং মারমা নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শৈহ্লাচিং মারমা ও সাবেক সাধারণ সম্পাদক চনুমং মারমা। সদস্য হিসেবে রয়েছেন মথি ত্রিপুরা, আবদুল হাকিম ও শৈলুমং মারমা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫৩ নম্বর কোলাদি মৌজার হেডম্যান চিংশৈথুই মারমা। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ক্যমুইঅং মারমা, মংসানু মারমা ও নুসিংথোয়াইন মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি প্রেসক্লাবের সভাপতি মংবাচিং (অনুপুম), বান্দরবান জেলা সংবাদকর্মী কিকিউ মারমা ও থানচি উপজেলা সংবাদকর্মী উশৈহ্লা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন নেতৃত্বকে দেশের স্বার্থে ও জনগণের পাশে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। রুমা উপজেলার সম্ভাবনা, সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি পিছিয়ে থাকা রুমাকে দেশের উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে রুমা প্রেসক্লাব আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com