1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অটোরিকশায় ধাক্কা খেয়ে খাদে প্রাইভেটকার, উদ্ধার হলো মদ, আটক দুই

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : কথায় আছে “পাপ বাপকে ছাড়ে না”। ভারতীয় মদ নিয়ে যাচ্ছিল গন্তব্যে। পথিমধ্যে পেছনে টহল পুলিশের গাড়ির উপস্থিতি টের পেয়ে নিয়ন্ত্রণ হারায় একটি সাদা রঙের প্রাইভেটকার। পরে চলন্ত অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দিয়ে পড়ে যায় রাস্তার পাশের খাদের পানিতে। এতে অটোরিকশা চালকসহ প্রাইভেটকারে থাকা দুইজন আহত হন। পরে তাদের উদ্ধারে ছুটে আসেন আশপাশের মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ। এরপর আহতদের উদ্ধারকালে ঘটে নাটকীয় ঘটনা। প্রাইভেটকারে রাখা ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মদ জব্দের পাশাপাশি প্রাইভেটকারে থাকা দুই যাত্রীকেও আটক করা হয়। তবে এর আগেই কৌশলে পালিয়ে যায় এর চালক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের বালুয়াকান্দা বাজারে।

আটকৃতরা হলো- ঢাকার গাবতলি এলাকার হরিস রাজবংশীর ছেলে আয়ন রাজবংশী (৩২) ও সায়দাবাদ এলাকার শাহীনুল বারীর ছেলে মাইদুল ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নালিতাবাড়ীর দিক থেকে মহাসড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। বালুয়াকান্দা বাজারে পৌছালে হঠাৎ কারটি নিয়ন্ত্রণ হারায় এবং একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। ধাক্কায় গাড়িটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশের খাদের পানিতে। উদ্ধারকালে মিলে ৩৯ বোতল ভারতীয় মদ। তবে এরমধ্যে বেশকিছু মদের বোতল ভেঙে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com