1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

শ্রীবরদীতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে রিক্সাচালকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের তিনদিন পর ডোবার পানি থেকে আনছর আলী (৫০) নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলের বিলের পাশে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আনছর আলী শেরপুর সদরের তাতালপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় আনছর আলী রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত পেরিয়ে গেলেও আর বাড়িতে ফিরেনি তিনি। এরপর পরিবারের পক্ষ থেকে শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরী করে। কিন্তু বুধবার ওই বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com