1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির কর্মশালা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর: শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির কৌশল শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার শেরপুর পৌরসভা হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং জেলার চার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্বশীল ব্যক্তি ও সদস্যরা অংশ নেন।

দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

কর্মশালায় দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ ক্ষেত্রে দুদক ও প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সততা সংঘ ও সততা স্টোর গঠনের উদ্দেশ্য-লক্ষ্য এবং এতে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা নিয়েও আলোচনা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, দুদক জামালপুর কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান, উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম ও আতাউর রহমানসহ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com