1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাচাই-বাছাই শেষে জাসদ কার্যালয়ে আটক ২৮০-৩০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার খারাপ কাজ করলে আমার ভাইও ছাড় পাবে না : হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১ রাড্ডা ক্লিনিকে মধ্যরাতে ভাঙচুর-লুট, ৪ জন কারাগারে নকলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা ফেরত পাঠালেন রিফাত চৌধুরী

ঝিনাইগাতীতে বিজিবি’র আটক ২১ গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় গরু সন্দেহে নকশী বিজিবির আটক করা ২১টি গরু একদল ব্যক্তি জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিঝুড়ি এলাকার তারেক ও শাহিদুলের নেতৃত্বের অভিযোগ করছেন স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলহারি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালিঝুড়ি এলাকা থেকে ট্রলিযোগে ২১টি গরু নকলায় নেওয়া হচ্ছিল। ফুলহারি এলাকায় পৌঁছালে ভারতীয় গরু সন্দেহে নকশী বিজিবি গরুগুলো আটক করে। পরে বালিঝুড়ি এলাকার শাহিদুল ঘটনাস্থলে গিয়ে গরুগুলোর মালিকানা ও বৈধতার পক্ষে রশিদ দেখানোর চেষ্টা করেন। তার দাবি অনুযায়ী, ২১টি গরুর মধ্যে ১৩টির রশিদ দেখাতে পারলেও বাকি ৮টির কোনো রশিদ তিনি দেখাতে পারেননি।

এরপর শাহিদুল বালিঝুড়ি এলাকায় খবর দিলে তারেকের নেতৃত্বে ৭-৮টি মোটরসাইকেলে করে একদল লোক ঘটনাস্থলে আসে। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তিরা বিজিবির আটক করা গরুগুলো নিয়ে চলে যান। গরুগুলো বিজিবি’র হেফাজত থেকে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে নকশী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com