1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ

দেবরের জন্য ট্রলের শিকার সামান্থা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : সোফায় বসে ল্যাপটপে কাজ করছেন দক্ষিণী সিনেমার অভিনেতা আখিল আক্কিনেনি। তার পেছনে চেয়ারে বসা অভিনেত্রী পূজা হেগড়ে। কিন্তু পূজা পেছন থেকে পা তুলে দিয়েছেন আখিলের কাঁধে। শুধু তাই নয়, পায়ের আঙুল দিয়ে আখিলের কানের লতি স্পর্শ করছেন পূজা।

আখিল আক্কিনেনি ও পূজা হেগড়ে অভিনীত ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সিনেমার পোস্টারের দৃশ্য এটি। গত ২৯ জুলাই নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্টারটি পোস্ট করেন আখিল। তারপর অনেকে আখিলের প্রশংসা করছেন। আবার অনেক বাজে পোস্টার বলেও মন্তব্য করছেন। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে (আখিল আক্কিনেনির ভাবি) টেনে ট্রল করছেন নেটিজেনরা।

রাগব নামে একজন লিখেছেন—এটি কি শিশুদের মতো আচরণ নয়? আপনাদের ভাবি সামান্থা হয়তো নিজেকে শিশু মনে করেন।

এমন অনেক নেটিজেন বিষয়টি নিয়ে সামান্থাকে আক্রমণ করে নানা মন্তব্য করছেন। এবারই প্রথম নয়, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন সামান্থা। এবার দেবরের কারণে ট্রলের শিকার হলেন এই অভিনেত্রী।

তেলেগু ভাষার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সিনেমায় আরো অভিনয় করেছেন—জয় প্রকাশ, মুরালি শর্মা, অমিত তিওয়ারি, এশা রেব্বা প্রমুখ। বাস্কর পরিচালিত এ সিনেমা ২০২১ সালের জানুয়ারিতে মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com