1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানার সামনে স্বজনদের আহাজারি যাচাই-বাছাই শেষে জাসদ কার্যালয়ে আটক ২৮০-৩০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার খারাপ কাজ করলে আমার ভাইও ছাড় পাবে না : হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১ রাড্ডা ক্লিনিকে মধ্যরাতে ভাঙচুর-লুট, ৪ জন কারাগারে নকলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শেরপুরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (২৬ সেপ্টেম্বর) এ অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, রোভার স্কাউটসের সদস্য এবং শেরপুর পৌরসভা ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ করা হয়।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শেরপুর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com