
শেরপুর: শেরপুরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে জেলা ইসলামী ছাত্রশিবির।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন্স সেক্রেটারি জেনারেল ও তুরস্ক আহি এভরান বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান ও সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া ভিপি।
এসময় জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।