1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে জামায়াতের দাওয়াতি সুধী সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে গণসংযোগ কর্মসূচি উপলক্ষে দাওয়াতি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৯ নং মরিচপুরান ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন এবং ৯ নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. নাহিদ হাসান রাশেদ প্রমুখ।

সমাবেশে উপজেলা ও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দাওয়াতি কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।

এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মরিচপুরান ইউনিয়নে ইঞ্জিনিয়ার মো. নাহিদ হাসান রাশেদের সমর্থন জানিয়ে সকলের ভোট ও দোয়া প্রত্যাশা করেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com