
নালিতাবাড়ী, শেরপুর : গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নকলা-নালিতাবাড়ী এলাকার রাজনৈতিক নেতা মো. গোলাম কিবরিয়া ভিপি।
সমাবেশে গোলাম কিবরিয়া ভিপি জামায়াতে ইসলামী মনোনীত নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসিকে উপস্থিত জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রব্বানী, জামায়াত নেতা দুলাল হোসেনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় স্থানীয় নেতাকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশকে ঘিরে উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।