1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্তের ডুমুরতলা এলাকা থেকে সাড়ে ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির নিয়ন্ত্রণাধীন ডুমুরতলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এসব ভারতীয় সাবান জব্দ করা হয়।

কর্ণঝোড়া বিওপির নায়েক রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির দাবি, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাবানের কার্টনগুলো ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ সুবেদার ফুলমিয়া ভারতীয় সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতভর অভিযানের অংশ হিসেবে রোববার ভোরে ডুমুরতলা এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com