1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে গ্যাসের লিকেজে দগ্ধ হয়ে শিক্ষকের মৃত্যু বিয়ের আসরে শাঁখা-পলায় বধূবেশে নজর কাড়লেন প্রভা শেখ হাসিনা আসবে না দিল্লিতে বসে ষড়যন্ত্র করবে: মু‌ক্তিযুদ্ধ‌বিষয়কমন্ত্রী সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার: সালাহউদ্দিন আহমদ কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি কানাডা–অস্ট্রেলিয়ার কথা বলব না, ঢাকা হবে বাসযোগ্য: মীর শাহে আলম স্টক রেজিস্টারে গরমিল, সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা আজ বিশ্ব পর্যটন দিবস: গারো পাহাড়ের সৌন্দর্যের মায়ায় পর্যটকেরা শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে বিপুল ভারতীয় সাবান জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ চলে। এ সময় ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীরা জানান, ঘটনার সূত্রপাত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে। ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তারের সমর্থক ও প্রতিপক্ষ বকুলের সমর্থদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন। দেশীয় অস্ত্র হাতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এলাকায় টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিভিন্ন সূত্র জানায়, শনিবার স্থানীয় বাজারে আক্তার গ্রুপের এনামের সঙ্গে বকুল গ্রুপের রুবেলের কথা কাটাকাটি হয়।এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। সংঘর্ষের সময় ঘর-বাড়িতে হামলা হয় এবং ভাঙচুর ও লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর জের ধরে রোববার সকাল ৭টা থেকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সকাল ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজয়নগর থানা পুলিশ। স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষ ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com