1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে বিপুল ভারতীয় সাবান জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী সীমান্তের ডুমুরতলা পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির নিয়ন্ত্রণাধীন ডুমুরতলা পাহাড়ি গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় সাবান জব্দ করা হয়।

কর্ণঝোড়া বিওপির নায়েক রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাবানভর্তি কার্টন ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এসব সাবান জব্দ করেন বিজিবি সদস্যরা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ সুবেদার ফুল মিয়া ভারতীয় জনসন বেবি সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে জানান, সীমান্ত এলাকায় রাতভর অভিযানের অংশ হিসেবে রোববার ভোরে এসব মালামাল জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ করা ভারতীয় সাবানের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা ভারতীয় সাবান ময়মনসিংহ বিজিবি সদর দপ্তরে জমা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com