1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ

প্রেমিকার সঙ্গে বড় পর্দায় অঙ্কুশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। ব্যক্তিগত জীবনে টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে দীর্ঘ দিন ধরে চুটিয়ে প্রেম করছেন তিনি। বাস্তব জীবনের জুটি এবার রুপালি পর্দায় মুগ্ধতা ছড়াবেন।

পরিচালক রাজা চন্দ নির্মাণ করতে যাচ্ছেন ‘ম্যাজিক’ নামে নতুন সিনেমা। এতে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা।

প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে এ সিনেমা। তবে গল্পের ভাঁজে ভাঁজে রয়েছে থ্রিলার। পরিচালক রাজা চন্দর ভাষায়—সিনেমাটির গল্পে ইন্দ্রজিৎ ও কৃতীর ডিজাইনার। জুনিয়র ডিজাইনার ইন্দ্রের কথার প্রেমে পড়ে সিনিয়র ডিজাইনার কৃতী। ইন্দ্রের আরো একটি প্রতিভা রয়েছে। সে ম্যাজিক দেখাতে পারে। পেন-পেন্সিল দিয়ে সাধারণ ম্যাজিক দেখানো ছাড়াও সে পারফর্ম করে স্টেজে। কিন্তু এই ম্যাজিশিয়ান সত্তার সঙ্গে ইন্দ্রের প্রেমিক সত্তার কি কোনো দ্বন্দ্ব চলে? সেই দ্বন্দ্বের নাগাল কি কৃতী পায়? এটাই সিনেমার মূল গল্প।

এতে ইন্দ্রজিৎ চরিত্রে অভিনয় করবেন অঙ্কুশ। আর কৃতী চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে। এরই মধ্যে রিহার্সেল শুরু করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেই অভিজ্ঞতা জানিয়ে ঐন্দ্রিলা বলেন—আমাদের চিত্রনাট্য পড়ার প্রথম কয়েক দিন অঙ্কুশ আমাকে দেখে হাসছিল। ওর মনে হচ্ছে, আমি যেন বিক্রমকে (বিক্রম চ্যাটার্জি) সংলাপ বলছি। আসলে বিক্রমের সঙ্গে ন’বছর কাজ করেছি। তাই ওর কাজের ধারাটা খুব ভালো জানি। আবার অঙ্কুশের সংলাপ বলা দেখে আমার মনে হচ্ছে, ও অন্য কোনো নায়িকাকে কথাগুলো বলছে।

অঙ্কুশের ভাষায়—ঐন্দ্রিলা এমন সিনেমায় কাজ করতে চেয়েছিল।  যেখানে ওর অভিনয় দর্শক দেখবেন। সে দিক থেকে এই সিনেমাটা ওর মনের মতো হয়েছে।

অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো—‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ প্রভৃতি। এছাড়াও ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জোলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com