1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

নকলায় কাভার্ড ভ্যান চাপায় পথচারী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাদাগৈর এলাকায় শুক্রবার (৩১ জুলাই) সকালে সকালে মালবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. রাজিব মিয়া (৩০)। সে বাদাগৈড় এলাকার নেকবর আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-শেরপুর-মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাসায় যাওয়ার সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাজিবকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহন হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। থানা পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com