1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: নারীসহ দুজনের সশ্রম কারাদণ্ড শেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স শেরপুরে বোরো সংগ্রহ: আওয়ামী লীগের পলাতকদের নামে বরাদ্দ, নেপথ্যে কমিশন নালিতাবাড়ীতে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক গাজী নজরুল জামিন পেলে আপত্তি নেই: আদালতকে মরিয়মের পরিবার ‘ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, জিএম বরখাস্ত, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) আকতার হোসেন জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানার সেগুনবাগিচা-২০ এলাকার ২/এ নম্বর বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে।

জানা গেছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী এজাহারভুক্ত আসামি। ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় তিনি চার নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জেরে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের ইন্ধন ও নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই প্রকল্পে হামলা চালায়। তাদের হাতে পিস্তল, শটগান, রিভলবার, চাপাতি, রামদা, ছুরি, রড ও লাঠিসোঁটা ছিল। সন্ত্রাসীরা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করতে কয়েক দফা গুলি ছোড়ে।

এ ঘটনায় এখন পর্যন্ত হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com