1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: নারীসহ দুজনের সশ্রম কারাদণ্ড শেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স শেরপুরে বোরো সংগ্রহ: আওয়ামী লীগের পলাতকদের নামে বরাদ্দ, নেপথ্যে কমিশন নালিতাবাড়ীতে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক গাজী নজরুল জামিন পেলে আপত্তি নেই: আদালতকে মরিয়মের পরিবার ‘ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, জিএম বরখাস্ত, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

নালিতাবাড়ীতে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকের জন্য ভিডিও তৈরি করার সময় এক কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার ভুক্তভোগী গোল্লারপাড় এলাকার শাহীন মিয়া (৩৮) নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- চেল্লাখালী এলাকার নুরুল মিয়া (৫২), মন্টু মিয়া (৩৫) ও ইসরাফিল (৫১)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে চেল্লাখালী ব্রিজের নিচে ভিডিও তৈরি করছিলেন শাহীন মিয়া। এ সময় পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। এসময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন বের করে দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে শাহীন মাটিতে পড়ে গেলে তার হাতে থাকা প্রায় ২২ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ইনফিনিক্স স্মার্টফোন নিয়ে যান অভিযুক্তরা।

পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com